ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

প্রকাশিত : ১৮:০১, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সেব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক। বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি