ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

ইসিতে ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ১৩ আগস্ট ২০২৬

১১ দলের রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১১ দলের রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Ekushey Television Ltd.

আসন্ন আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন কার্যালয়ে দাখিল করেছেন ১১ দলীয় ঐক্য জোটের নেতারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল শেরেবাংলানগরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান তারা।

আজ ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটে শরিক প্রতিটি দলের শীর্ষ নেতারা।

আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি