ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:০০, ৩১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এসিআই পাওয়ার টিলারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। গত ২৪ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে মাশরাফির সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

এসিআই পাওয়ার টিলারের পক্ষ থেকে এসিআই মটরস লি. এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং মাশরাফি বিন মর্তুজা চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষকের চাহিদা পূরণে এসিআই মটরস দিচ্ছে উন্নতমানের পাওয়ার টিলার সেবা।

এসিআই পাওয়ার টিলার সিরিজের মধ্যে রয়েছে রেগুলার, ক্লাসিক, আর২৮ এবং আর২৪ দিচ্ছে ২০ শতাংশ বেশী চাষাবাদের সুবিধা। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা নতুন করে এসিআই পাওয়ার টিলারের গতি যুক্ত করলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফএইচ আনসারী, এক্সিকিউটিভ ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড প্লানিং প্রদীপ কর চৌধুরী, মার্কেটিং ম্যানেজার আসিফ ফয়সাল রুমি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি