ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

শুরুতেই মিরাজের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

টেস্ট খেলুড়ে কোনো দেশের বিরুদ্ধে ত্রিদেশীয় কিংবা চার জাতির সিরিজ জয়ের আক্ষেপ বয়ে বেড়াতে হচ্ছে বাংলাদেশকে। সেই আক্ষেপ ঘোঁচানোর লক্ষ্য নিয়ে আজ শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে টাইগাররা। শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাশরাফি বাহিনীকে।
ম্যাচের শুরুতেই আঘাত হেনেছেন এই সিরিজে প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া মেহেদী মিরাজ। তৃতীয় ওভারেই দলীয় ৮ রানের মাথায় উইকেট হারায় শ্রীলংকা। মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন দানুশকা গুনাথিলকা।
এ রিপোর্ট লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ১৩ এক উইকেটে। চতুর্থ ওভারের খেলা চলছিল। ব্যাটিংয়ে আছেন উপুল থারাঙ্গা (২) এবং মেন্ডিস (৫)।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, শিহান মদুশঙ্কা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকম।
সূত্র : ক্রিকইনফো।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি