ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

অনুশীলনে ফিরলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আঙুলের চোটের অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে সাকিব আল হাসানের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীর সিরিজে দলে ফিরতে পারেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় ফিটনেস ঠিক নেই। তাই অনুশীলন শুরু করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

অনুশীলনে ফিরলেও ব্যাট-বল ধরতে পারেননি সাকিব। হালকা রানিং ও জিম করেছেন তিনি।

এ বিষয়ে সাকিব জানান, আগের চেয়ে হাতের অবস্থার উন্নতি হয়েছে।
উল্লেখ্য, সাকিব ইনজুরিতে পড়েন বছরের শুরুতে। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তিনি চোট পান। ফিট হয়ে আবার ক্রিকেটে ফিরলেও এশিয়া কাপের সময় আবারও তার বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর তিনি চিকিৎসা নিতে বিশ্রামে ছিলেন। এখন তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি