ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টে বড় জয়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এদিকে চট্টগ্রামে দলে থাকলেও একাদশে ছিলেন না ইমরুল। আর ঢাকাতে তাকে ১৩ সদস্যের দলে ডাকাই হয়নি।
চট্টগ্রাম টেস্টে অভিষেকে ৫ উইকেট পাওয়া নাঈম হাসান আছেন দলে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে ভালো করে দলে জায়গা পাওয়া সাদমান ইসলামকেও রাখা হয়েছে ঢাকা টেস্টে। রয়েছেন আরিফুল হক খালেদ আহমেদও। তবে এই টেস্টেও নেই তামিম।
বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মো. মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

আগামী ৩০ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি