ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

বৃষ্টির বাধায় এবার উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার খেলা বন্ধ

প্রকাশিত : ২২:২৯, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

ব্রিস্টলে বৃষ্টির কারনে বন্ধ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির পরির্বতে দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার জেপি ডুমিনি।

প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন প্রোটিয়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান। হাশিম আমলা ৩৭ বলে ৩৩ ও কুইন্টন ডি কক অপরাজিত আছেন ২০ বলে ২১ রান করে। তবে ব্রিস্টলের ম্যাচে এসেছে বৃষ্টির বাধা।

বৃষ্টির কারণে দুইবার বন্ধ হয়েছে খেলা। প্রথমে ৮ ওভার ২ বলের সময় বৃষ্টি নামলে বন্ধ হয় ম্যাচ। কিছুক্ষণ পর আবার ম্যাচ শুরু হলেও আবার বৃষ্টি নামে। ৯ ওভার ৩ বল খেলার পর বৃষ্টির কারণে আরো একবার বন্ধ হয়ে গেছে ম্যাচ।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের মধ্যে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলো। গত ২৪ মে থেকে শুরু হয় এই প্রস্তুতি ম্যাচ। রোববার ব্রিস্টলে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি