ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

এসি মিলানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বেনফিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল বেনফিকা।

পুরো ম্যাচে দারুণ খেলেও জয়ের দেখা পেল না এসি মিলান। দুই ম্যাচ খেলে দুটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে খেলার শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। 

আর প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দলই। গোলশূন্যতে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত হয় বেনফিকার। 

ম্যাচের ৭০তম মিনিটে দলটির হয়ে ম্যাচ জয়ের একমাত্র গোলটি করেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার আদেল তারাব। 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি