ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আজ টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। 

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজে ২-০তে জয় নিশ্চিত করেছে স্বাগতিক লঙ্কানরা। এবার হোয়াইটওয়াশের অপেক্ষায়। 

তবে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা। সিরিজ হাত ছাড়া হলেও হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই খেলবে তারা। 

আর বাংলাদেশের একাদশে থাকবে কিছু পরিবর্তন। শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় নিয়েই দেশে ফিরতে চায় টাইগাররা।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি