ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ক্যারিবিয়ানদের সহজেই হারাল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপ পরবর্তী অধ্যায়টা মন্দ হল না কোহলিদের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে গেল ভারত।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে কোহলিরা ৯৬ রানের লক্ষ্য ছুঁয়েছে ১৬ বল বাকি থাকতেই।

সফরকারীদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পরে ক্যারিবীয়রা। ৯ উইকেটে ৯৫ রানেই ইনিংস শেষ হয় স্বাগতিদের। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন কিয়েরন পোলার্ড। আর ২০ রান করেন নিকোলাস পুরান। এছাড়া, আর কোনও ব্যাটসম্যানই দু’অঙ্কের বেশি যেতে পারেননি।

জবাবে শুরুটা খারাপ হলেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত। ৪ উইকেট ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রোহিত শর্মা ২৪, বিরাট কোহলি ও পান্ডিয়া করেন ১৯ রান করে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি