ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান সুইসকে হারিয়েছে অ্যাতলেটিকো  ​​​​​​

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকো সান সুইসকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

প্রীতি ম্যাচের লড়াইয়ে অ্যাতলেটিকোকে টপকে এগিয়ে যায় অ্যাতলেটিকো সান সুইস। ম্যাচের ১১তম মিনিটে দলের হয়ে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস।

প্রথমে লিড নিয়েও শেষ পর্যন্ত জয় বঞ্চিত হলো তারা। প্রথমার্ধে ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধেই দারুণভাবে ঘুরে দাড়িয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ম্যাচের ৭২তম মিনিটে সমতায় ফেরানোর গোলটি করেন ফরোয়ার্ড সার্জিও পেরেজ। আর ম্যাচ জয়ের গোলটি আসে আত্মঘাতী থেকে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি