ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

রাতে অ্যাতলেটিকোর মুখোমুখি হবে জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে আজ শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস। সুইডেনের ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

আগের ৫টি ম্যাচেই জিতে সিমেওনের শিষ্যরা প্রমাণ করেছে অ্যাতলেটিকো রয়েছে দারুণ ফর্মে। তবে কার্ড জটিলতায় খেলতে পারছেন না দিয়েগো কোস্তা। তার অভাব ভালই ভোগাতে পারে অ্যাতলেটিকো মাদ্রিদকে।

এদিকে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে জুভেন্টাস। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গড়া দলটি জয়ের জন্যই মাঠে নামবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি