ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-উইন্ডিজ তৃতীয় ওয়ানডে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

তৃতীয় ওয়ানডেতে আজ বুধবার সন্ধ্যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আর দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ক্যারিবীয়দের বৃষ্টি আইনে ৬৯ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বিরাট কোহলিরা।

এই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করতে চায় ভারত। আর সিরিজে ড্র করতে হলে তৃতীয় ওয়ানডেতে জিততেই হবে স্বাগতিকদের। এর আগে, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি