ঢাকা, রবিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বর্ষসেরার দৌড়ে ডাইক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত হলেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফান ডাইক। লিভারপুল তারকা ছাড়া বাকি দু’জন হলেন- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইউরোপের ফুটবলে সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা। আগামী ২৯ আগস্ট মোনাকোয় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লটারি হবে। সেই অনুষ্ঠানেই এই তিন ফুটবলারের মধ্যে একজনের হাতে যাবে গত মৌসুমের উয়েফার বর্ষসেরা ফুটবলারের সম্মান।

কার হাতে এই পুরস্কার যাবে, তা ঠিক হবে উয়েফার সদস্যভুক্ত দেশের কোচ ও সাংবাদিকদের জুরি বোর্ডের মাধ্যমে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি