ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

এবার বিপিএল থেকেও ছিটকে গেলেন পেসার এবাদদ হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপের পর এবার ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলেও খেলতে পারবেন না পেসার এবাদদ হোসেন।

এশিয়া কাপের আগেই ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন এবাদদ। হাটুর ইনজুরির কারণে পুনর্বাসনে আছেন তিনি। 

ধারণা করা হয়েছিল, বিশ্বকাপের আগে সুস্থ্য হবেন এবাদদ। তাই বিপিএলের খেলোয়াড় নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ টাকা। সেখানেই এলো দুঃসংবাদটা। 

সহসাই মাঠে ফেরা হচ্ছে না এই পেসারের। ৬ থেকে ৭ মাস সময় লাগবে মাঠে ফিরতে। 

ফলে জানুয়ারিতে হতে যাওয়া বিপিএলে খেলতে পারবেন না টাইগার তারকা পেসার এবাদদ হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি