ঢাকা, শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬

যুবকরা আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়বে: শফিকুর রহমান

চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই গণহত্যার বিচারের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামী আমীর শফিকুর রহমান বলেছেন, সব যুবকরা একসঙ্গে মিলে আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়বে।

শনিবার গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভায় এ কথা বলেন তিনি।

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা জনগণের অধিকার আদায়ের জন্য নেমেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করে যুবকরা এক হয়ে ইনসাফের বাংলাদেশ গড়বে।

নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাইনা। আমাদেরকে ভয় দেখায় হকিষ্টিক, রামদা দিয়ে। এগুলো আমরা ছোট বেলায় পার করে এসেছি।

সরকার জনগণের দুর্ভোগ নিরসনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার ওয়াদা ভঙ্গ করেছেন।

সময় না থাকায় লংমার্চের পথসভায় অনেকে বক্তব্য না দিয়ে চট্টগ্রামের দিকে রওনা হয় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি