ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল এই ঘোষণা দেন।

রুবেল হোসেন সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। লম্বা সময় দলের বাইরে থাকা এই পেসার অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

এ প্রসঙ্গে ফেসবুকে তিনি লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাবেন রুবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

পুরো ক্যারিয়ারে পরিবার, গণমাধ্যমকর্মী ও ভক্তদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন রুবেল। তাই বিদায় বেলায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পেসার বলেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

রুবেল হোসেন দেশের জার্সিতে সব ফরম্যাটে সর্বমোট ১৫৯টি ম্যাচ খেলেছেন। তার মোট উইকেট সংখ্যা ১৯৩টি; টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৯টি ও টি-টোয়েন্টিতে ২৮টি। আর তিন ফরম্যাট মিলিয়ে তার রান সংখ্যা ৪২৯।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি