ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

আবারও ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

জনাব মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ৩০ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি। তিনি বর্তমানে এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লিঃ, ফুলবাড়ি টি এস্টেট্স লিঃ, এম আহমেদ কোল্ড স্টোরেজ লিঃ, প্রিমিয়ার ডাইং এন্ড ক্যালেন্ডারিং লিঃ এবং এম আহমেদ ফুড এন্ড স্পাইসেস লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক। 

জনাব চৌধুরী সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিয়োজিত এনজিও “এফআইভিডিবি” এর বর্তমান প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি