ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে রেস্তরায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৪৫, ২ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে একটি রেস্তরায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্য দুজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার দুবাই প্লাজার ষষ্ঠ তলার রয়েল রেস্টুরেন্টের রান্না ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রেস্তরার ম্যানেজার ফরিদ (৪৫), তার সহকারী সামসুল (২২) এবং রাসেল (২১)। 

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো. শাজাহান জানান, ‘দুবাই প্লাজার রয়েল রেস্তরার রান্না ঘরে গ্যাস জমে ছিল। কক্ষটির দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের  দুই জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় কয়েকজন কর্মচারী ও ক্রেতা লিফট ও সিঁড়ি দিয়ে নেমে আগুন থেকে রক্ষা পান। বিস্ফোরণে থাইগ্লাসসহ রেস্টুরেন্টটির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করছে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘রয়েল রেস্তরায়  বিস্ফোরণ ও আগ্নিকাণ্ডের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দগ্ধ তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত করেছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি