ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক উদ্যোগে শরীআহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

খুলনা জোনপ্রধান মো. আবদুস সালাম-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা। ব্যাংকের খুলনা জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি