ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক চট্টগ্রাম সাউথ জোনের সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত সভায় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী ও মো. সিদ্দিকুর রহমান। 

আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সোলায়মান ও মো. মিজানুর রহমান ভূঁইয়া। 

চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখা প্রধানরা অংশ নেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি