ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের শরী‘আহ্‌ পরিপালন বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের উদ্যোগে শরী‘আহ্‌ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্‌ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১৯ সেপ্টেম্বর ২০২০ ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। 

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্‌ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। কুমিল্লা জোনপ্রধান মো. মাহবুব এ আলম এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাসসুল হুদা ও মো. শামসুদ্দোহা। ব্যাংকের কুমিল্লা জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি