ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
প্রকাশিত : ১৬:৪৬, ২৫ মে ২০২৬
এবার দেশের শীর্ষ রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদুল আজহার আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দে ভাসছে তার পরিবার।
রোববার (২৪ মে) দুপুরে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হকসহ অন্যরা।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
সিজন-২৪-এর আওতায় ইতোমধ্যে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন ছয়জন ক্রেতা। খোকন মিয়াসহ অন্য মিলিয়নিয়াররা হলেন— রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ার গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।
মিলিয়নিয়ার ছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ বিভিন্ন নিশ্চিত উপহার পেয়েছেন অগণিত ক্রেতা। ঈদুল আজহা পর্যন্ত ওয়ালটন পণ্যের ক্রেতারা এ সুবিধা পাবেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে খোকন মিয়া বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আজ আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পেয়ে যে কী আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই টাকায় আমি আমার স্বপ্নের বাড়ি তৈরি করবো। ফ্রিজ কেনার সুবাদে এত বড় সুযোগ দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।”
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ায় খোকন মিয়াকে অভিনন্দন জানিয়ে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, “দেশজুড়ে ক্রেতাদের আস্থা ও ভালোবাসা পেয়েই ওয়ালটন আজ শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ওয়ালটন পণ্য বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা আমাদের জন্য গর্বের। এই অর্জনের পেছনে দেশের সাধারণ ক্রেতাদের বড় অবদান রয়েছে। তাই ক্রেতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই ঈদ উপলক্ষে ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন।”
তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে ওয়ালটন পণ্য কিনে দেশজুড়ে অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। ওয়ালটনের দেওয়া ১০ লাখ টাকায় তাদের অনেকের জীবনমানেরও উন্নয়ন ঘটেছে। ভবিষ্যতেও ক্রেতাবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এমআর//
আরও পড়ুন










