ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ঈদে প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছেন মিশা সওদাগার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

খল অভিনেতা মিশা সওদাগার। ঢালিউড সিনেমায় তার উপস্থিত সব সময়ই দর্শকদের বিনোদিত করে।এবারের ঈদে সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে অভিনেতা মিশা সওদাগারের। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা তিনটি। এগুলো হচ্ছে- ‘ক্যাপ্টেন খান’, ‘মনে রেখো’ এবং ‘জান্নাত’। এই তিন সিনেমাতেই মিশা নিজের দাপট বজায় রেখেছেন।

ওয়াজেদ আলি সুমন পরিচালিত ক্যাপ্টেন খান সিনেমাতে শাকিব খানের বিপরীতে বুবলী, মনে রেখো সিনেমাতে মাহির বিপরীতে বনি এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাতে আছেন মাহিয়ার জুটি সাইমন সাদিক।

উল্লেখ্য, এবারের ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত একটি মাত্র সিনেমা ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পেয়েছে। সেদিক থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি একটু এগিয়ে। জান্নাত ও মনে রেখো নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার। সেই দিক থেকে এগিয়ে রয়েছেন এই খল অভিনেতা।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি