ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি

প্রকাশিত : ০৯:২৩, ৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নারীসহ ২ জন নিখোঁজ রয়েছে। রাত পৌনে আটটার দিকে ১৩ নম্বর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ দুজনের জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে নদীতে। এ সময় জাহাজের সৃষ্ট ঢেউয়ে সেটি ডুবে যায়।

জুলধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শরীফ জানান, ডাঙ্গারচর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে বোটটি নগরীর দিকে যাচ্ছিল। নদী পার হয়ে সল্টগোলা খালের মুখের কাছাকাছি গেলে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এ সময় জাহাজের ঢেউয়ের বিপরীতে পড়ে বোট ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য নৌকা দ্রুত সেখানে পৌঁছে ১৪ যাত্রীকে উদ্ধার করে। কিন্তু দু’জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীদের বক্তব্যের ভিত্তিতে ২ যাত্রী নিখোঁজের কথা বলা হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি