ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬

খুলনা জেনারেল হাসপাতালে নিম্নমানের খাবার, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২০ মে ২০২৬ | আপডেট: ১৫:২৮, ২০ মে ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীতের রেবিট ভ্যাকসিন টাকা দিয়ে কেনার ঘটনা সরেজমিন দেখে হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমকালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার কারণে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী

বুধবার সকালে আকস্মিক খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। 

পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য তৈরি করা তরকারি মুখে দেন স্বাস্থ্যমন্ত্রী। মুহূর্তে  তা ফেলে দেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? সুপারিনটেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 

জেনারেল হাসপাতালের রেবিট ভ্যাকসিন কর্নার পরিদর্শনে গেলে ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে ধরেন। তারা জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে দিতে হচ্ছে। 

এ অবস্থা দেখে মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়ককে ধমকান। জানতে চান, কেন এই পরিস্থিতি। জবাবে তত্ত্বাবধায়ক বলেন, সরবরাহ না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। 

ঘটনাস্থল থেকেই স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ফোন করে জানতে পারেন ভ্যাকসিন আনার জন্য কোন ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। 

এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সাংবাদিকদের।

এ সময় তার সাথে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি