গাজীপুরে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশিত : ১৫:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের কোনাবাড়িতে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে অজ্ঞাত এক যুবক।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের আমবাগের এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত নারী বরিশালের বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ এলাকায় আতাউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন সানজিদা আক্তার। সকালে অজ্ঞাত এক যুবক ওই ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ বা যুবকের কোন তথ্য জানা যায়নি।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন










