ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় জেলখানা রোড এলাকায় ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনের মাত্রা বেড়ে আশপাশের প্রায় শতাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, ডিবিএল থেকে ১টি, টঙ্গী থেকে ১টি ও কালিয়াকৈর থেকে ১টিসহ মোট ৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমে বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। পানির সংকটের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ চলছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি