ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় সায়মা স্মৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৩ জুলাই ২০২২

সায়মা স্মৃতি।

সায়মা স্মৃতি।

Ekushey Television Ltd.

অমিতাভ রেজার গ্রামীন ফোনের বিজ্ঞাপন দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সায়মা স্মৃতি। এরপর তিনি ব্রাক ও লিভনের ওভিসিসহ অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। পাশাপাশি করেছেন নাটকের কাজ। এবার সিনেমা নিয়ে ফিরছেন বড় পর্দায়।

সায়মা ইতিমধ্যে তিনটি সিনেমায় অভিনয়ের জন্য নাম লিখিয়েছেন। সিনেমা গুলো হচ্ছে- অপূর্ব রানার ‘জলরঙ’, আবু সাঈদের ‘সংযোগ’, ও এইচ আর হাবিবের ‘জলকিরন’ সিনেমা।  

জলকিরন সিনেমাটি প্রচলিত বিজ্ঞানের বাহিরে অ্যাডভান্স সায়েন্স এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরই মধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। এখন চলচ্চিত্রটি সম্পাদনার টেবিলে। সিনেমাটিতে সায়মা স্মৃতির বিপরীতে দেখা যাবে সুমিতকে।

সায়মা স্মৃতি চলচ্চিত্র নিয়ে বলেন, ‘আমি খুবই আনন্দ মনে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় আছি। অনেক সিনেমায় কাজের প্রস্তাব এসেছে। কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। অনেক কিছু ভেবে গল্পটাকে চিন্তা করে ছবি গুলোতে কাজ শুরু করেছি।’

আমি ভীষণ আশাবাদী জলকিরন ছবিটি নিয়ে। জলকিরন ছবিতে আমি মিতা চরিত্রে কাজ করেছি, বলেন সায়মা।

গত এপ্রিল মাসে বান্দরবানের গহীণ অরণ্য, পদ্মা নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় জলকিরণের শুটিং হয়। ৫ জুন মানিকগঞ্জের ফিল্ম ভ্যালি রিসোর্টে ইনডোর শুটিং এর মাধ্যমে এর কাজ সমাপ্ত হয়। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ, নওশাবা, রাশেদ মামুন অপু, এইচ আর হাবিব, সুমিত সেনগুপ্ত, সূবর্ণা মজুমদার, সঞ্চিতা দত্ত, শাহেলা আক্তার, আনোয়ার শাহী, সৌরভ ফারসিসহ অনেকে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি