ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

এশিয়ান গেমসের হকি বাছাই পর্বে শেষ পর্যন্ত পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে জয়ের মাধ্যমে তারা এই অবস্থান নিশ্চিত করে।

শুক্রবার (১০ এপ্রিল) স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। 

এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেও জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে চাইনিজ তাইপের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় পেলো আমিরুলরা।

ম্যাচের সাত মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তিন মিনিট পর সমতা আনে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল। এতে ২-১ লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা আনে চাইনিজ তাইপে। এরপর মেহরাব হোসেন সামিনের গোলে বাংলাদেশ আবার লিড পায়। এতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি