ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

চেলসির হয়ে সব শিরোপা জিততে চাই : লুইস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১৬ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৮, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নতুন মৌসুমে চেলসির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে চান ব্রাজিলের ডিফেন্ডারের দাভিদ লুইস। চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে লুইস এ মন্তব্য করেন।

দাভিদ লুইস বলেন, চেলসি সব প্রতিযোগিতায় খেলে এবং আমরা সব প্রতিযোগিতাই জয়ের চেষ্টা করি। তাই, এটা আমার উচ্চাশাও। আমরা সবকিছু জেতার চেষ্টা করবো।

আন্তোনিও কোন্তের অধীনে প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় চেলসি। এবার এই শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

এক বছরের মধ্যে জাতীয় দলের হয়ে গত মাসে প্রথম মাঠে নামেন লুইস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি