ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

জামালপুরে পিকনিকের মাইক্রোবাস নদীতে, নিহত ১

প্রকাশিত : ০৮:২৯, ৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জামালপুর মাদারগঞ্জ উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে পিকনিকের একটি মাইক্রোবাস নদীতে পড়ে চালক রুহুল আমীনের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ১৩ স্কুল ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার রাত ১০ টার দিকে উপজেলার গুনারীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জামালপুরের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাদারগঞ্জের পলিশা হাই স্কুলের শিক্ষার্থীদের একটি টিম পিকনিক শেষে ফিরছিল। রোববার রাত ১০ টার দিকে শিক্ষার্থীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুনারীতলা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে ঝারকাটা নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী ও দমকল কর্মীরা নদী থেকে মাইক্রোবাসের গ্লাস ভেঙে চালক রুহুল আমীনের লাশ এবং আহত অবস্থায় ১৩ স্কুল ছাত্রকে উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি