ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৪:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড় এলাকার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসাপাতাল মর্গে পাঠায়।

দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা পুলিশের। তবে হত্যার কারণ তারা জানাতে পারেনি।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি