টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারের দায়িত্বে যারা
প্রকাশিত : ২০:২০, ৬ মার্চ ২০২৬
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড।
সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে পরাজিত করেছে। আর নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।
ফাইনাল ম্যাচ পরিচালনায় অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ। রিচার্ড ইলিংওয়ার্থ এবং আলেক্স ওয়ার্ফ দুজনই ইংল্যান্ডের। তারা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন।
ইলিংওয়ার্থ গত টি-২০ বিশ্বকাপের ফাইনালেও অনফিল্ড দায়িত্বে ছিলেন, তখন তার সঙ্গী ছিলেন ক্রিস গ্যাফানি। আইসিসি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবারও তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পরিচালনা করেছেন।
অন্যদিকে অ্যালেক্স হোয়ার্ফ গত বছর আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হয়েছেন। ২০২২ সালে তিনি নারী ওয়ানডে বিশ্বকাপে কাজ করেছেন এবং ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন।
তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লাহউদ্দিয়েন পালেকার। চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।
এমআর//










