নামমাত্র মূল্যে বিক্রি বেইলি ব্রিজের মালামাল (ভিডিও)
প্রকাশিত : ১২:৪১, ৩০ জানুয়ারি ২০২১
নিয়মের তোয়াক্কা না করেই বেইলি ব্রিজের ব্যবহারযোগ্য স্টিলের মালামাল নামমাত্র মূল্যে বিক্রির সুপারিশ করেছেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আর যেসব এলাকার মালামাল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে সে এলাকার কর্মকর্তারাও বিষয়টি জানেননা।
বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের আওতায় সারাদেশে এরকম স্টীলের বেইলি ব্রিজের সংখ্যা নেহাৎ কম নয়। বিভিন্ন সময় এসব বেইলি ব্রিজ ভাঙ্গা হয়। আর বিক্রির ট্রেন্ডার করতে হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্ধারিত কমিটির সুপারিশ থাকতে হয়।
কিন্তু সম্প্রতি দিনাজপুর ও বরিশালের বেইলি ব্রিজের স্টিল বিক্রির উদ্যোগ নেয়া হলেও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেয়া হয়নি।
গত বছরের নভেম্বরে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বরিশাল বিভাগের বেইলী ব্রিজের সরঞ্জাম বিক্রির নির্দেশনা দেন। সাত নির্দেশনায় কয়েক হাজার কেজি স্টিল বিক্রির ব্যবস্থা নিতে বলেন।
তবে মালামাল বিক্রির বিষয়ে কিছুই জানেন না স্থানীয় কর্মকর্তারা।
বরিশালের মতো দিনাজপুরের বেইলী ব্রিজের সরঞ্জাম বিক্রিরও সুপারিশ পাঠান অতিরিক্ত প্রধান প্রকৌশলী। সেখানেও ১৭টি নির্দেশনায় স্টিল বিক্রির নির্দেশনা দেয়া হয়। এখানেও স্থানীয় কার্যালয় কিছুই জানে না।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন দিলেও ধরেননি। ক্ষুদেবার্তারও জবাব দেননি।
প্রধান প্রকৌশলীর কাছে গেলেও কথা বলতে রাজি হননি তিনি।
ভিডিও :
এএইচ/এসএ/
আরও পড়ুন










