ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল বৃদ্ধের মৃতদেহ

প্রকাশিত : ১৭:০৭, ৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ডোবা থেকে ইয়াদুল (৬০) নামের এক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরের মতিহার থানার ধরমপুর এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরির পাশের ডোবা থেবে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ইয়াদুলকে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, `সাতদিন আগে ইয়াদুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানোর পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছিলেন।’

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি