ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৯, ১৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর রক্তাক্ত অবস্থায় পুকুর থেকে আরাফাত নামের ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলামের (মনা) ছেলে আরাফাত। 

তার স্বজনরা জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ থাকার পর আজ শুক্রবার সকালে মনা মেম্বারের বাড়ির পাশের একটি বড় পুকুরে ভাসমান অবস্থায় আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

আরাফাতের আত্মীয়রা আরও জানান, ‘তিন দিন আগে রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের জিডি করা হয়েছিল। পরবর্তীতে শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।’

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ ধামগড় ফাঁড়ি পুলিশ সদস্যরা।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বি (২৩) কে আটক করেছে পুলিশ।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি