ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

পাংশায় স্কুল শিক্ষক হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইলের স্কুল শিক্ষক আসাদুল বারী খান হত্যা মামলার আসামী ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জজ আলী বিশ্বাসসহ গ্রেপ্তারকৃত আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলাবাসীর ব্যানারে থানা রোডে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত স্কুল শিক্ষকের স্ত্রী রত্না খাতুন, কসবামাজাইলের ছাত্রলীগ নেতা মারুফ খান।

স্কুল শিক্ষক আসাদুল বারী খানের স্ত্রী রত্না খাতুন বলেন,তার স্বামীকে জজ আলী বিশ্বাস, পিল্টুসহ অনেকে মিলে নির্মমভাবে নির্যাতন করে গুলি করে হত্যা করেছে। হত্যা মামলার সকল আসামীদের ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এ জন্য তিনি রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম-এর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। একই সাথে তিনি গ্রেপ্তারকৃত জজ আলী বিশ্বাসসহ সকল আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন।

জানা গেছে, চলতি বছরের গত ১৩ মার্চ নির্মমভাবে গুলি করে রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের স্কুল শিক্ষক আসাদুল বারী খানকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত আফজাল বিশ্বাসের ছেলে জজ আলী বিশ্বাসকে প্রধান আসামি করে ৫১ জনের বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা করে।
কেআই// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি