ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০৭, ২২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ডালিমা খাতুনের শরীরে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী আব্দুল আলীকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়রা স্ত্রীকে উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট-এ ভর্তি করা হয়েছে । গেলোরাতে  কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে । আটককৃত আব্দুল আলীম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চরদুবালী গ্রামের  মোকসেদ  মিয়ার ছেলে।   
 
পুলিশ  জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে । এতে স্ত্রী ডালিমা খাতুন গুরুতর আহত হয়। স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে পাঠায়। স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে ।  স্থানীয় একটি পোশাক কারখানায়স্বামী-স্ত্রী চাকরি করেন। 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি