ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত

সভাপতি সোহাগ, সিনিয়র সহ-সভাপতি সীমান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৮, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:২০, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সভাপতি এবং মীর শাকরুল আলম সীমান্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ একজন ব্যবসায়ী এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক ও মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে পারিবারিক ব্যবসা ‘রূপসী ফ্লাওয়ার মিল’-এর দায়িত্ব গ্রহণ করেন। স্বল্প সময়ে তিনি ব্যবসায়িক অঙ্গনে মেধা ও সততার পরিচয় দিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দেশের ফ্লাওয়ার মিল খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সরকারের সঙ্গে সমন্বয় করে পণ্যের মান নিশ্চিত করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

সংগঠনের সাধারণ সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, এ নেতৃত্বের মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল শিল্পে আধুনিকায়ন ত্বরান্বিত হবে এবং ভোক্তারা আরও সহজে মানসম্মত আটা-ময়দা পাবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি