ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

বরিশালে করোনা সচেতনতায় পুলিশের মোটরযান র‌্যালী

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারের দেয়া ১১ দফা নির্দেশনা বাস্তবায়ন ও বরিশালবাসীকে আরও সচেতন করতে মোটরযান র‌্যালী বের করে মেট্রো পলিটন পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) সকালে মেট্রো পলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে এই মোটরযান র‌্যালীটি বের হয়।

র‌্যালীটি নগরীর জিলা স্কুল মোড় থেকে বের হয়ে সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ থেকে রুপাতলী গিয়ে শেষ হয়। এ সময়ে পুলিশের কয়েশ’ সদস্য সামাজিক দূরত্ব বর্জায় রেখে করোনা সচেনতার প্রচারাভিযান চালান। পাশাপাশি সরকারের নির্দেশ মেনে লকডাউন কার্যকর করতে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে, করোনা প্রতিরোধে পুলিশ আরও কঠোর হবে বলে জানান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি