বরিশালে ৩০৪ মণ জাটকা জব্দ, আটক ৪
প্রকাশিত : ১৫:৫১, ১৪ মার্চ ২০২১
বরিশালে জাটকাবিরোধী অভিযানে ১২ হাজার ১৬০ কেজি (৩০৪ মণ) জাটকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।
শনিবার (১৩ মার্চ) রাতে বরিশাল নগরের রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালিয়ে বেশকিছু যানবাহন থেকে ১২ হাজার ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত চারজন ব্যক্তিসহ পটুয়াখালী থেকে ঢাকাগামী অন্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও একটি পিকআপ আটক করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান হোসেন উপস্থিতি ছিলেন।
পরে জব্দ জাটকাসহ আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, জব্দ জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএইচ/
আরও পড়ুন










