ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় খেলা শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তাকে গ্যালারিতে দেখা গিয়েছিল।

আগেরবার প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার তিনি অবস্থান নিয়েছেন প্রেসবক্সের বিপরীত পাশে থাকা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে।

এদিকে ম্যাচের শুরুতে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৭ রান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি