ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

চার মাস বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।

এই ম্যাচ দেখতে মাঠে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টা ১৫ মিনিটে। 

বিসিবি প্রাঙ্গনে পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির বাকি পরিচালকবৃন্দ।

বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। এদিন টসের আগেই মাঠে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন। 

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান দলের সংগ্রহ ২৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯০ রান। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি