ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় ২টি ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০০:৩৩, ২৪ মে ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা ও মেনুকা রানী (১৬) নামে দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ি গ্রাম ও একই দিন বিকেলে চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রাম থেকে দুটি মরদেহ উদ্ধার হয়। 
 
আয়েশা বেগম বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ি গ্রামের দেরেম আলীর স্ত্রী। স্কুলছাত্রী মেনুকা রাণী চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পসাদু চন্দ্রের মেয়ে ও দোগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। 
 
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম জানান, বৃদ্ধার মরদেহ তাঁর বড় ছেলে মোহাম্মদ আলীর ঘর থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। 
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সবুর জানান, মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি