ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আসিফ আকবর। এই দায়িত্ব তিনি পেয়েছেন ইশতিয়াক সাদেকের স্থলাভিষিক্ত হয়ে ,যিনি বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। 

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আসিফকে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়। যদিও এখনো এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে সবশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, আর সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তার।

যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার তার দায়িত্ব আরও বাড়লো। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি