ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

বেনাপোলে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৩২, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:৪৮, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেনাপোল পৌর এলাকার বড়আঁচড়া হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বড়আঁচড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, বেনাপোল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা, আকবার আলী, যুবলীগ নেতা ফারুখ হোসেন উজ্জল, জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি