ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৮:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারি আমড়াখালি গ্রাম থেকে হারুন মোড়ল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। গ্রেফতারকৃত হারুন মোড়ল বেনাপোল পোর্ট থানার কাগমারি আমড়াখালি গ্রামের আকবর আলী মোড়লের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে হারুনের বাড়ি থেকে ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি