ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় খাল রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৩০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’। 

আজ শনিবার সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে টাউন খাল সংলগ্ন ব্রিজে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন নোঙরের কেন্দ্রীয় সভাপতি সুমন শামস, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র সভাপতি ডাক্তার মো. আবু সাঈদ, নোঙর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, খেলা ঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, কামরুজ্জামান খান টিটু, সোহেল আহাদ, শিপন কর্মকার প্রমুখ। 

এ সময় বক্তারা খালের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন, তালিকা করে দখলদার উচ্ছেদসহ নদীর গভীরতা সমান খাল খনন ও সৌন্দর্য্য বর্ধনের দাবি জানান। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি