ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

ভক্তডাঙ্গা বিলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

প্রকাশিত : ১৭:২৫, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার ভক্তডাঙ্গা বিলে মাছের ঘেরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘেরের মধ্যে আরও চার কৃষক বজ্রপাতে আহত হয়েছেন।

কালিয়া পৌর এলাকার পাশে ভক্তডাঙ্গা বিলে প্রদীপ বর্মনের মাছের ঘেরে কাজ করার সময় শুক্রবার সকালে বজ্রপাতে প্রদীপের ভাতিজা ছোটকালিয়ার প্রহ্লাদ বর্মনের ছেলে নয়ন বর্মন (২৩) এবং সাতক্ষীরার কালিগঞ্জের ফারুক সরদার (৪০) মারা যান।

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান,আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি